চিলেকোঠার একফালি রোদ
#চিলেকোঠার একফালি রোদ ✍️ মিতা সিনহা তুমি যে আমার ভোরের আলো তুমি শ্রাবণের বৃষ্টি, তোমায় নিয়ে স্বপ্ন দেখি মনের মাঝে প্রেমের সৃষ্টি। তোমার কথায় ভালো লাগা তোমার ভাবনায় কাটে দিন, তোমার স্মৃতিতে দোলা বুকে মনটা থাকে আজ রঙিন। তুমি যে আমার প্রথম প্রেয়সী প্রথম চলার ছন্দ, তোমার কথা ভাবতে গেলেই মনের মাঝে জাগে আনন্দ। তুমি সৃষ্টির অপরূপ রূপ আকাশের ঐ যে ধ্রুবতারা, তোমার হৃদয়ে ফুলের সুবাস তুমি যে বাউলের একতারা। তুমি সাগরের উত্তাল ঢেউ হারিয়ে যাওয়া সেই ছেলেবেলা, তুমি চিলেকোঠার একফালি রোদ আমার পৌষের দুপুর বেলা। শরতের নীল আকাশ তুমি ঐ সোনা ঝরা রোদ্দুর, তোমাতেই আজ ম্রিয়মান আমি জানি আছো তুমি বহুদূর। তুমি আমার প্রথম স্বপ্ন থেমে থাকা নিঝুম রাত্রি, ক্রি ক্রি ক্রি বেলের শব্দে আমি দিশাহীন যাত্রী। আলের ধারে কাটানো বিকেল আম তেঁতুলের মিষ্টি গন্ধ, কাঁঠাল পাতার মাঝে ছিল তোমার আমার কতোনা দন্ধ। ভোরের ঝরা শিউলি মাঝেই বুকেতে শিশিরের নিঃশব্দ পদধ্বনি, তোমার চোখের চাহনি মাঝেই ছিল বিশ্বের সম্পদ জানি। আমার উদাস দুপুরে দক্ষিণা বাতাস ভোরের কলকাকলি, তোমায় পূজিতে আজও আমি সযত্নে সাজাই নৈবেদ্যের ডাল...