প_দা_র্প_ন
প_দা_র্প_ণ ✍️ মিতা সিনহা আমার একলা আকাশে শুধু তোমারি পদার্পণ; গুচ্ছ গুচ্ছ ভালোবাসা নিয়ে বেঁচে থাকা প্রতিক্ষণ, যদি কখনো ভোরের সূর্যোদয়ের রক্তিম আভায় প্রজ্জ্বলিত হয়ে আসো তুমি কক্ষপথ ভুলে! সহাস্যে আমি দুহাত বেষ্টন করে করবো তোমায় আলিঙ্গন। আমায় ভরিয়ে দিও সূর্যের রক্তাভার ছোঁয়ার আলিঙ্গনে, রামধনুর সাত রং এঁকে দিও মোর কাজল কালো নয়নে! সেই অপার সৌন্দর্যের ছোঁয়ায় বাতায়নে বাতায়নে বিচরণ করবে রঙিন প্রজাপতি; কুঞ্জবনে খেলে বেড়াবে অলি পুঞ্জ, হিমাদ্রির বুক হতে ভেসে আসবে কুলু কুলু ধ্বনি খরস্রোতা নদী গেয়ে যাবে গান- প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হবে লীলাভূমি। আমার কটিতে কটিতে খেলে উঠবে নৃত্যের লয়, সপ্ত রাগে ভরে যাবে মোর বীণার তার! সুরের লহরী তে ঢেউ তুলবে আমার ধমনী নিলয়, শিরায় শিরায় বয়ে যাবে রাগ ইমন ভৈরবী! দাদারার তালে তালে নেচে উঠবে আমার ভ্রুকুটি - দ্যেদ্যুলিত হবে নিতম্বদ্বয় তোমার উষ্ণ ছোঁয়ায় ভরে যাবে শীতল দেহ। সপ্তরং বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে, সমুদ্রের বুক জুড়ে উত্তাল ঢেউ খেলে বেড়াবে যদি তুমি করো পদার্পণ।