ধূঁপের ছাই
ধূপের ছাঁই
✍️ মিতা সিনহা
তোর শরীর জুড়ে ধূপের ছাঁই
মনেতে অগ্নি দহন,
দাবানল হয়ে জ্বলছিস তুই
মুখেতে মিথ্যা কথন।
অপ্রাপ্তির মাঝে খুঁজিস সুখ
প্রাপ্তিতে তোর অরুচি?
মিথ্যা অহংকারে সাজানো জীবন
পবিত্রতার গঙ্গা সুচি।
নারীর চরিত্রে শুধুই দোষ
পুরুষ ধোয়া তুলসী পাতা?
নারী পুরুষের বন্ধুত্ব দেখলে
ভাবিস তাকে পতিব্রতা।
নারী যদি এক পুরুষে সন্তুষ্ট না হয়
পুরুষের তাতে কি এসে যায়!
পুরুষ কি এক নারীতে সন্তুষ্ট
মুখে পবিত্রতার কথা কয়।
নারী যদি বেশ্যা হয়
পুরুষ ও কম কিসে যায়!
আপন স্ত্রীকে ঘরে রেখে
বহু নারীতে জীবন কাটায়।
ছিঃ ছিঃ ছিঃ মেয়েদের বেলায়
পুরুষ সবেতেই পার,
মেয়েদের কি হৃদয় নেই
বেঁচে থাকার নেই কি অধিকার?
Comments
Post a Comment