দহন জ্বালা

       দহন জ্বালা
কবির নামঃ-  মিতা সিনহা 
তারিখ - ১৯/০৪/২৩
শরীর উঠছে টগবগিয়ে 
ফুটন্ত জলের মত,
চাল ই কেবল বুঝতে পারে ভাতের সুখ কত।

পুড়ছে শরীর পুড়ছে মন 
পুড়ছে দোকান ঘাট,
শস্যখেতে ঝরছে রক্ত  
তাকিয়ে আছে মাঠ।

চাষীর চোখে ঝরছে বারি
সিক্ত মায়ের আঁচল,
অভুক্ত সব মানুষগুলো
নাম পেয়েছে পাগল।

রাস্তা যেন তপ্ত তাওয়া
উড়ছে গরম ধোঁয়া,
দুপুরবেলা ট্যাঙ্কির জল
যাচ্ছে নাকো ছোঁওয়া।

গলে গলে পড়ছে যেন
রাস্তা বাড়ি জুড়ে,
সিঁথির সিঁদুর পড়ছে গলে
নাকের উপরে।

জামা কাপড় সপসপিয়ে
যাচ্ছে কেবল ভিজে,
জলের ছোঁয়ায় একটু আরাম
স্নান করলে নিজে।

বৈশাখের আজ একি রূপ
মাথায় অগ্নিকুন্ড!
দহন জ্বালায় জ্বলছে সে
কাজ হচ্ছে লন্ডভন্ড।

শহরের বুকে জ্বলছে আগুন
রাজপথে চলা দায়,
তৃষ্ণার্ত বুকে ধরণী মাতা 
জল বুঝি নাহি পায়।

ঠোঁট তার বড়ই রুক্ষ 
গাত্র গেছে শুকায়ে,
কুঞ্চিত কেশে ধরেছে জট 
জীবন নৌকো ভাসায়ে।

ধূলিকণা তার শরীর জুড়ে 
লাগছে অসহায়,
ধরণীর বুক ফেটে চৌচির 
কৃষাণের অশ্রু ঝরছে থালায়।

পারদের মাত্রা শরীর জুড়ে
জল হয়েছে সম্বল,
পশুপাখিদের বড়ই বিপদ
দেহখানা হচ্ছে দুর্বল।

রাস্তা মাঝে চলা না যায়
পথ চলা বেদনাময়, 
প্রেমহীন বৈশাখ আজ 
যখন তখন বিপদ বাড়ায়।
 
উত্তাপ যেনো ঘোড়ার খুর
বেড়েই চলেছে তার দৌড়,
নাজেহাল আজ শহর বাসী
স্বস্তি জানিনা আছে কত দূর। 

গাছেরা আজ বড় অসহায় 
ধরণী মাতা ক্লান্ত,
চাতকের ন্যায় শুধুই অপেক্ষা
জল পেলে হবে শ্রান্ত।

Comments