ভাতৃ দ্বিতীয়া
শিরোনামঃ ভাতৃ দ্বিতীয়া
বসে থাকি আকুল নয়নে,
ভাইয়ের কপালে দেবো ফোঁটা
যমের দুয়ারে রাখবো কাঁটা।
ভাইটি আমার থাকুক সুখে
আর্শীবাদ টি করবো মুখে,
ধান দুর্বা মাথায় রাখবো
শঙ্খ বাজিয়ে উলু দেবো।
বসতে দেবো আসনটি পেতে
চন্দনের ফোঁটা দেবো কপালেতে।
নাড়ু মিষ্টি সাজিয়ে পাতে,
মিষ্টান্ন লুচি দেবো খেতে।
খাওয়াবো তাকে যত্ন করে আর্শীবাদ টি দেবো প্রাণ ভরে,
ভাই বোনের অটুট বন্ধন
বেঁচে থাক আজীবন।
© সংরক্ষিত
Comments
Post a Comment