শেক্সপীয়রীয় সনেট
শেক্সপীয়রীয় সনেট
শিরোনাম -- হেমন্তিকা
কলমে -- মিতা সিনহা

শরতের পর তোমার আদর
হে হেমন্তীকা,
গায়ে জড়িয়ে হিমের চাদর
মাথায় কুজ্ঝটিকা।
সোনালী পরশ গায়ে মেখে
তুমি নিখাদ অবন্তিকা,
সোনা রোদ্দুরে তোমায় দেখে
লাগছে লাবন্যময়ী অপরূপা।
খেজুর রসে তোমার আহ্বান
চাষীরা কাটছে আমন ধান
নবান্নের বুঝি হবে আয়োজন
আনন্দে চাষী গাইছে গান।
মাঠের বুক জুড়ে শুধুই হাহাকার
নেই তো তৃণের সমাহার।
তারিখ -- ২৬/১১/২০২১
© সংরক্ষিত
Comments
Post a Comment