শিশুতোষ ছড়া

 শিশুতোষ ছড়া

শিরোনাম- বিড়ালের বে

বিড়াল রানীর বে
সঙ্গে যাবে কে?
সঙ্গে যাবে খুকুমণি
তাইতো সেজেছে।
নাকেতে পড়েছে নোলক
কপালে এঁকেছে তিলক,
পায়েতে নূপুর পরে
যাবে সে শ্বশুরঘরে।
ইঁদুর ভায়ার বেজায় মজা
বেড়াল যাবে চলে,
তাই তো সে ভেঁপু বাজিয়ে
নাচছে দু'হাত তুলে।
✍মিতা সিনহা
রচনাকাল-২৮/১১/২০২১
© সংরক্ষিত

Comments