আমার চোখে তুমিই ঈশ্বর

 আমার চোখে তুমিই ঈশ্বর

✍ মিতা সিনহা
রচনাকাল -০৩/১১/২০২১

আজ শুধু প্রতি ক্ষণে ক্ষণে
মনে পড়ে যায় শুধু তোমারি কথা
কতো স্মৃতি আজ দুচোখে ভাসে
বুকে জাগে কতো ব্যাথা
সময় চলে যায় থাকেনা বসে
মানুষ চলে যায় শুধু স্মৃতি চোখে ভাসে।
আছো তুমি যেখানেই
জানি তুমি ও করছো আমায় মনে
মনের গোপনে শুধু শিহরণ জাগে
কে ছিলে তুমি বুঝতে পারিনি আগে
তুমি মোর মাতা, তুমি মোর গুরু
তুমি স্বয়ং বিধাতা।
ঈশ্বর কখনো হয়নি দেখা
আমার চোখে তুমিই ঈশ্বর একথা জানে তোমার মিতা।
© সংরক্ষিত

Comments