অহঙ্কার পতনের মূল
অহঙ্কার পতনের মূল
চলছে আপন বেশে,
রোজ সকালে পূব আকাশে ওঠে সে হেসে।
মনে তার ভীষণ গর্ব--
একদিন বললো সে হেসে হেসে,
আমার চেয়ে নেইকো বড়ো এই মহাকাশে।
তাই না শুনে মেঘের দল
ত্রস্ত গতিতে হরিণের মতো ছুটে,
কালো রঙের প্রলেপ দিয়ে সূর্যকে দিলো ঢেকে।
মেঘেরা বললো,
দেখো সূর্য আমি এই মহাকাশে শ্রেয়,
আমার চেয়ে নেইকো বড়ো কেহ।
তাই না শুনে তীব্র গতিতে বাতাস এলো ধেয়ে,
এক ধাক্কায় মেঘকে সে দিলো উড়িয়ে।
বাতাস বললো,
দেখো এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার,
আমার চেয়ে নেইকো বড়ো এই পৃথিবীতে আর।
ছুটলো সে ঝড় হয়ে সারা দেশময়,
হঠাৎ করে পাহাড়ের চূড়ায় লাগলো ধাক্কা হায়!
পাহাড়ের বুকে ধাক্কা খেয়ে কমে গেলো চলার গতি
বুঝলো সে, তার চেয়েও পাহাড়ের শক্তি অতি।
পাহাড় উঠলো খিলখিলিয়ে
সকলকে করলো হেয়,
বললো সে দেখো দেখো- আমার মতো মাথা তুলে দাঁড়াতে পারবে না কেহ।
হঠাৎ করে কম্প দিয়ে উঠলো ভূমি মা কেঁপে,
পাহাড়ের বুক চৌচির করে দিলো তার শক্তি ঘুচিয়ে।
সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে রইল ভূমি মায়ের দিকে,
ভূমি মা বললো,
আমার চেয়ে শক্তিশালী পাবেনা কাউকে;
সকলকে ধারণ করার ক্ষমতা রাখি এ বক্ষে।
কোথা থেকে এক ছোট্ট ইঁদূর ছুটে এলো ভূমি মায়ের দিকে,
মাটি খুঁড়ে খুঁড়ে আলগা করে দিলো তার শক্তি ঘুচিয়ে।
এই পৃথিবীতে কেহ নয় বড়ো,
কেহ নয় শক্তিশালী,
সকলকে সকলের প্রয়োজন এসো মোরা হাতে হাত ধরি।
রচনাকাল -২৩/১১/২০২১
© সংরক্ষিত
Comments
Post a Comment