জাগাও জ্ঞানের আলো

 জাগাও জ্ঞানের আলো

✍ মিতা সিনহা
রচনাকাল -০২/১১/২০২১


সব কালো যে হয় না কালো
যদি মনে থাকে আলো,
কালোর মাঝেও খুঁজে পাবে ভালো
যদি হৃদ মন্দিরে জাগাও জ্ঞানের আলো ।
কেশ ও কালো,
আঁধার ও কালো,
কালো ও দুটি নয়ন
তবে মেয়ে কালো হলে কেনো বলো তারে,
তুই দেখতে ভীষণ কালো।
কেনো লাগে না তারে ভালো?
মা কালীও যে কালো!
তবে কেনো বলো,
মা তোমার রূপেই জগৎ আলো।
মা কালী যদি হয় শক্তির দেবী
তবে নারী কেনো নয়?
মা কালীকে করো প্রদীপ জ্বালিয়ে ভক্তি
তবে নারীর বেলায় কেনো করো কটুক্তি?
হৃদ মন্দিরে জাগাও আলো
দেখবে তখন সবই ভালো।
© সংরক্ষিত

Comments