ধর্মের লড়াই

 শিরোনামঃ ধর্মের লড়াই

✍ মিতা সিনহা
রচনাকাল -৩১/১০/২০২১

আলোকমালায় সজ্জিত আজ
রাজপথ থেকে অলিগলি,
ধর্মের নামে চলছে লড়াই
যাচ্ছে প্রাণ বলি।
কে হিন্দু,কে মুসলিম,কেবা খ্রীষ্টান?
সকলের দেহে একই রক্ত বহমান।
জাতিতে জাতিতে করছো লড়াই!
ঈশ্বরের কি জাত আছে ভাই?
অশিক্ষায় ভরেছে গোটা দেশ
কেনো করো শিক্ষার বড়াই?
মনের দরজা একটু খোলো
চক্ষু করো উন্মীলিত,
ঈশ্বর,আল্লা সবই এক
কি নামে পূজবো বলো?
সকলের দেহে বিরাজ করছেন
ঈশ্বর রূপী ভগবান,
জাতিতে জাতিতে কোরো না হিংসা বিদ্বেষ
ক্রোধের আগুনে পুড়ে তুমিও হয়ো না শেষ।
মৃত্যুর পর কেবা হিন্দু,কেবা মুসলিম
এক মাটিতেই মিলবে দেহ হবো মোরা বিলীন।
© সংরক্ষিত

Comments