মুক্তির স্বাদ

 শিরোনামঃ মুক্তির স্বাদ

কলমে - মিতা সিনহা
রচনাকাল - ১৬/১১/২০২১

যখন আমি ছিলাম ছোটো
হইনি তেমন বড়ো
ঘরের বাইরে পা রাখলেই
বড়োরা হতো জড়ো,
বলতো আমায়,যাও ঘরে
তুমি হও নি এখনো বড়ো
ঘরে বসে লেখাপড়া করো।
যখন আমি গেলাম স্কুলে
বাবা মা থাকতো আমার সাথে
স্কুল ছুটি হতেই ছুটতাম তড়িঘড়ি
দেরি হলেই পিঠে পড়তো লাঠির বাড়ি!
এলাম যখন শ্বশুর বাড়ি,
কিছু না করতেই শাশুড়ি বলতেন;
এটা নয় তোমার বাপের বাড়ি
এখানে চলবে না কোনো ছলচাতুরি।
সন্তানকে মানুষ করলাম
অনেক কষ্ট করে,
যখন তারা হলো বড়ো
আনলো বৌ ঘরে;
আমি হলাম ওদের কাছে
অবাঞ্ছিত পাত্র
বাইরে যাওয়ার কথা বললেই
বলতো আমায়,
হয়েছে বয়স এখন তুমি হাঁটতে পারবে না ঠিকমতো,
এই বয়সে তুমি যেও না যত্রতত্র।
ভেবে ছিলাম, একদিন নিশ্চয়ই নারীরা পাবে স্বাধীনতা,
এই দেশ থেকে,
এই সমাজ থেকে,
পাবে শোষণ থেকে মুক্তি
পাবে মুক্তির স্বাদ!
আজ যে আমি শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে বৃদ্ধ বয়সে এই বৃদ্ধাশ্রমে একা!
© সংরক্ষিত

Comments