হেমন্তের আগমন

 শিরোনামঃ হেমন্তের আগমন

কলমে- মিতা সিনহা
রচনাকাল - ১৩/১১/২০২১

শরৎ এর বিদায় বেলায়
হেমন্ত বুঝি এলো ধরায়,
পাখায় নিয়ে হিমেল পরশ
কাঁখে নিয়ে গুড়ের কলস,
হাতে নিয়ে ধানের ছড়া
আলের পথে শিশির ঝরা,
দূর্বা ঘাসে মুক্তো হাসে
পুকুর জলে পদ্ম ভাসে,
নবান্নের ধান উঠবে ঘরে
চাষীর ঘরে গোলা ভরে,
ফুটবে মুখে মধুর হাসি
আনন্দে মেতে গা ভাসি,
হিমের কুঁড়ি ফুটছে ভোরে
গাঁদা ফুল হাই তুলছে জোরে,
নরম রোদের ওম মেখে গায়
বৈষ্টমী চলেছে সকালবেলায়
আকাশ প্রদীপ ঈশান কোণে
শিশিরসিক্ত মেঠো পথ হেমন্তের আগমনে।
© সংরক্ষিত

Comments