শীতের পরশ

 শিরোনামঃ শীতের পরশ

✍মিতা সিনহা
তারিখ:-২৭/১১/২০২১

হিমেল হাওয়ায়
শীতের পরশ
মনে জাগায়
শুধুই হরষ।
নতুন ধানে
নবান্ন উৎসব
গ্ৰাম জুড়ে
হবে মহোৎসব।
বসন্ত এনেছে
হিমেল হাওয়া
মনের মাঝে
ঘুরতে যাওয়া।
খেজুর গাছে
ঝুলছে হাঁড়ি
শীতে কাঁপছে
দাদুর দাড়ি।
বাগান জুড়ে
ফুলের মেলা
ধান কাটতে
যায় বেলা।
আমন ধানে
ভরছে গোলা
পথ চলেছে
পথ ভোলা।
গাঁদা ফুলে
হলুদের বাহার
প্রজাপতির দল
খুঁজছে আহার।
শিশির বিন্দু
ঘাসের ডগায়
শিউলি ঝরে
ভোর বেলায়।
সোহাগী রোদে
একটু আয়েশ
মনে জাগায়
পিঠা পায়েস।
ভোর বেলায়
আলসেমি জাগায়
শীতের চাদর
জড়িয়ে গায়।
বাবুই শ্যামা
গাছে গাছে
চাতক পাখি
জল যাচে।
নরম কাঁথায়
শীতের আমেজ
সূর্যি মামার
নেইকো তেজ।
বাজার জুড়ে
সব্জির বাহার
রকমারী রান্নায়
শীতের আহার।
কুয়াশার চাদরে
ঢেকেছে মাঠ
দেখা যায়না
পথ ঘাট।
শীতের পরশে
লেগেছে নাচন
গাছের পাতায়
ধরেছে কাঁপন।
ঋতু চক্রের
নানান খেলায়
শীতের পরশ
এলো ধরায়।
© সংরক্ষিত

Comments