বিষণ্ণ মনে

 বিষণ্ণ মনে



[কলমে✍️ - মিতা সিনহা]

গা ছমছম রাস্তা নিঝুম ছিলাম পথে একা
চারিদিকে কুয়াশায় আঁধার নেইকো মানুষের দেখা,
ঝির ঝির ঝির বৃষ্টিধারা পড়ছে অবিরত
আকাশের বুকে সূয্যিমামা আজো নিদ্রারত।
মেঘেরা আজ বৃষ্টির সনে খেলছে আকাশময়
বৃষ্টি স্নাত পাখিরা সব কাঁপছে জানালায়,
নদীর বাঁকে আবার দেখা-
আমার প্রিয়ার সনে
মন উচাটন ছুটি প্রাণপণ
আমি বিষণ্ণ মনে।
রচনাকাল-০৭/১২/২১
© সংরক্ষিত

Comments