এবারের দূর্গা পূজো

"""""""এবারের দূর্গা পূজো
••••••••••••••••••••••••••••••
           ✍️- মিতা সিনহা
           --------------------------
বৃষ্টি ভেজা শরৎ আকাশে,
আনন্দেরই মেলা--------
মা আসছে বছর পরে;
আর কটা দিনের অপেক্ষা।

এবারের পূজো একটু অন্যরকম-------------,
অন্য বছরের তুলনায়!

এবারের পূজোয় ----------
থাকবে না আর ---------,
প্রাণের কলতান!

বইবে না আর --------;
মানুষের জোয়ার--------
কলকাতার রাস্তায়!

তবু মাগো -------------;
তুমি আসবে!
 এতেই আমি সন্তুষ্ট।

ভালোবাসি পূজোর দিনের
ঐ- স্ট্রিট ফুডের খাবার,

ফুচকা, বিরিয়ানি ভীষণ প্রিয়------------;
চাই না-তো অন্য কিছু আর।

দেশপ্রিয় পার্কের মাঠ অথবা ত্রিধারা-বালিগঞ্জের পূজো----------------,

কোনোটাতেই হবে না তো আর-----------------
জমিয়ে আড্ডা ------;
মনের মতো!

ভোরবেলা সুরুচি সঙ্ঘ দেখার তাড়া -----------,
থাকবে না তো আর!

রাত জেগে বেহালার পূজো
দেখা হবে না এবার।

অনেক আশায় দিন গুণতাম ----------;
পূজোর শপিং করার!

এবার যেনো কোনো কিছুতেই মন টানছে নাকো আর!

মাগো তোমার কাছে চাই 
না - তো ---------------;
নতুন জামা, প্যান্ট,

শুধু চাই মাগো------------,
বিশ্ব জুড়ে ঘটুক মহামারীর অবসান।

অনেক আশায় বুক বেঁধেছি
রক্ষা করো মাগো,
অনেক প্রাণ তো অঝোরে ঝরে গেলো ;
এবার তুমি জাগো।

✍️✍️✍️ মিতা সিনহা 🙏
তারিখ:-২৮,৯,২০২০

Comments