স্মৃতি
স্মৃতি
✍️মিতা সিনহা
😥হারিয়ে গেছে জীবন থেকে
ছোট্ট বেলার স্মৃতি!
হারিয়ে গেছে রঙিন অতীত
স্বপ্ন সুরের গীতি!
😥হারিয়ে গেছে স্কুলের সেই
ছোট্ট দুষ্টমির দিন!
হারিয়ে গেছে প্রাণের ছোঁয়া
আজ সে বিলীন!
😥এখন শুধু অতীত গুলো
ভাবায় বারে বারে!
ফিরে আর আসবে না তো
বিদায় দিয়েছি তারে!!!!
😥 এখন শুধু ব্যস্ত আমি
ব্যস্ত সংসারে
কি বা পেলাম এ জীবনে
ভাবছি বারে বারে!!
😥চাই না তো আমি
সোনা,রূপো,মণি,মুক্তো হীরে
চাই শুধু আজীবন সম্মান
আর একটু ভালোবাসা,
সকলের তরে।
✍️ আমার কবিতায় আমি
মিতা সিনহা 🙏
Comments
Post a Comment