""""""ছুটির দিন---------
"""'ছুটির দিন----
--------------------------------
✍️ মিতা সিনহা
--------------------------------
ছুটির দিন হলে আমার
আজও মনে পড়ে,
ছোট্টবেলার দিনগুলো সেই
ভুলিনি যে তারে।
মনে পড়ে সকাল হলেই
বাবা বলতেন!!!!!
"ওঠো বাবা" সকাল হয়েছে যে,
বিছানায় আমি ঘাপটি মেরে
শুয়ে থাকতাম পড়ে,
বাবা তখন রেডিও টা দিতেন
জোরে বাড়িয়ে---------
"বন্দেমাতরম" গানের শব্দ
শুনতে পেতাম যেই
উঠতাম ধড়ফড়িয়ে বিছানাতেই,
বাবা বলতেন!!!!!!!!
"দুগ্গা - দুগ্গা গণেশ - গণেশ
নাগবদারাজ"।
বাবার সেই কন্ঠশ্বর আজ ও
ভেসে আসে কানে-------
শুধু সকাল হলেই চক্ষু মেলিয়া
দেখা হয়না তাঁকে!!!!!!
শুনতে পাইনা বাবার ডাক-------
শুনতে পাইনা বন্দেমাতরম গানটি,
আজ আর নেইকো ছুটি
নেইতো সময়""”""""""
এখন শুধুই ব্যস্ততায় ভরা জীবন।
ধড়ফড়িয়ে উঠতাম যেই---------
চক্ষু কচলাতে কচলাতে
নাকে ভেসে আসতো লুচির গন্ধ
রান্নাঘরের দিকে এগোতেই
মনে পড়ে যেতো আজ যে ছুটি
নেই পড়তে বসার তাড়া,
নেই স্কুলে যাবার প্রস্তুতি
আজ যে শুধুই ভাইবোনেরা
মিলে হইহুল্লোড় আর বাড়িময়
ছোটাছুটি-----------
তাড়াতাড়ি করে মুখ হাত পা ধুয়ে
তৈরি হয়ে নিতাম
কেননা আজ যে হবে টিভিতে
রামায়ণ।
মনে পড়ে সেই ছোট্টবেলা---------
অরুণ গোভিলের
সেই রামায়ণ----------------।
কতো কিযে আজ---------
মনে পড়ে যায়""""""""
সে সব ভাবতে গিয়েই
ভরছে দু-নয়ন।""""""”
এখন আমি হয়েছি বড়ো------
হয়েছি সবার পর,
সবাই যখন ছুটির দিনে
করে হইহুল্লোড়-------
আমি তখন ব্যস্ত রান্নাঘরে
করছি চা জলখাবার।
মনে পড়ে যায় মা-বাবা
ভাই-বোনেদের কথা!!!!!
কেননা আমি ও ছিলাম ছোটো
আমার ও ছিলো ছেলেবেলা
আসবে না আর ফিরে সেদিন----
মনে পড়ে কতো কথা-------
ছুটির দিন মানেই মনে পড়ে যায়
সব ভাইবোন মিলে
হইহুল্লোড় করে দুপুরে খেতাম
খাসির মাংস আর ভাত----
কারণ সেদিন যে ছুটি!!!!!!!!
আজ ছুটির দিনে বাঙালি
গেছেই ভুলে!!!!!!
খেতে খাসির মাংস আর ভাত,
কারণ আজ যে সবাই
স্বাস্থ্য সচেতন।
এখন ছুটির দিন মানেই--------
বাঙালির কিচেনে
হরেক রকম চিকেনের সমাহার।
মায়েদের আবার হয় নাকি ছুটি
সেসব কবেই গেছে চুকে,
এখন সকাল হলেই তড়িঘড়ি করে
ধাই রান্নাঘরের পানে ছুটে!
এখন যে আমি কারো " মা "
কারো "বৌমা" কারো বা "স্ত্রী"
আর আসবে নাকো সেই ছুটির দিন
অপেক্ষায় থাকবো না আমি
হয়ে রঙিন---------
শুনতে পাবো না বাবার ডাক!!!
হবে না হইহুল্লোড়!!!!
সব ভাই - বোনেতে জুটি,
কারণ আজ যে শুধুই ছুটি -----------------------------
--------------------আর ছুটি।
আমার ছুটির হবে অবসান-----
যেদিন মুদবে এ দুটি নয়ন।
✍️ আমার কবিতায় আমি""""""""
""""""মিতা সিনহা 🙏
Comments
Post a Comment