আমার মা

✍️আমার কবিতায় আমি---------

               আমার মা 
🌹থাকতে আমি পারছি নাকো
     বদ্ধ ঐ মন্দিরে,
আয় ছুটে আয় আমার কাছে
      মন যে আমার সদাই বলে
ভক্ত বিহীন মন্দিরে,
      থাকবো আমি কেমন করে।

🌹নেই যে ধূপ, নেই যে দ্বীপ,
       নেই যে ফুলের মালা,ডালি,
কোথায় গেলি সন্তানেরা
        মা যে তোদের বড়োই ব্যাকুল।

🌹আয় না কাছে মা বলে,
         ধুইয়ে দিবি নয়ন জলে
আমার রাঙা চরণ যুগল।

🌹আমি যে তোদের করি স্মরণ,
        শুনতে কি পাশনে তোরা!
মায়ের কৃপায় হবি ধন্য
        দূর হয়ে যাবে সকল বাধাবিঘ্ন।

🌹আর যে আমি পারছি নারে
       বদ্ধ ঘেরা চার দেয়ালে
রাস্তায় এবার নামলাম এসে
        করোনা মুক্ত করবো শেষে।

🌹 যখন ডাকবে ভক্তিভরে
           মায়ের চরণ দুটি সিক্ত হবে
                 অশ্রুজলে,
   জানবে সকল তীর্থ মায়ের ঐ
             চরণতলে।

✍️ মিতা সিনহা 🙏

Comments