অপেক্ষা-------


✍️ আমার কবিতায় আমি
অপেক্ষা
আমার দিনের শুরু মানে!!!!!!!
ধবধবে আকাশ,
মৃদু ছন্দে বয়ে যাওয়া মুক্ত বাতাস,
একরাশ ফুলের সুগন্ধ।
নেই কোনো কোলাহল,
নেই যানবাহনের শব্দ।
নেই ব্যস্ততার ভীড়,
প্রকৃতি তখন কতোই না শান্ত।
দিন যায়,মাস যায়, এখন শুধুই
অপেক্ষা !!!!!!!!
অপেক্ষা তুমি শুধুই কি 
            একটি শব্দ?? 
    না কি এমন কিছু, 
    যা মানুষকে করে দেয় 
             নিঃশব্দ..... 
   অপেক্ষা তুমি শুধুই কি 
            তিনটি বর্ন?? 
   না কি এমন কিছু, 
   যা মানুষকে তিলে তিলে 
            ভেঙে করে চুর্ন...... 
   অপেক্ষা মানে শুধুই কি 
             চেয়ে থাকা?? 
   প্রহরের পর প্রহর!! 
   না কি কারো জন্য তৈরী 
             ভালোবাসার শহর
অপেক্ষা কবে শেষ হবে দিন গোনা
কবে হাসবে পৃথিবী!!!!!
     কবে হাসবো আমি, তুমি-----------
অপেক্ষা আজ যে আমার
           বড়োই কষ্ট!!!
পারেনা মানতে ব্যাকুল এ চিত্ত,
তবু জানি করতে হবে অপেক্ষা,
দূষণ মুক্ত করে পৃথিবীর
যেদিন হবে পূর্ণোজন্ম
সেদিন হবে আমাদের অপেক্ষার অবসান।
মিতা সিনহা 🙏

Comments