আমার শহর





প্রভাতী শুভেচ্ছা 👏
✍️ আমার কবিতায় আমি
------------------------------------------------
🤔🤔🤔আমার শহর 🤔🤔🤔
এ কেমন শহর!!!!!!
এতো অচেনা, এতো অজানা,
আজো এতো গম্ভীর হয়ে আছে---
              আমার শহর।
সকাল হলেই শোনা যায় না
               হকারের ডাক--------
বাসন ওয়ালী মাসীর সেই  ডাক------------
বাসন নেবেন বৌদি????
শোনো যায় না হরেক মাল,হরেক মাল ----------------
"ও দাদা- বৌদিরা ও মাসীমারা দূরে দাঁড়িয়ে থাকবেন না কাছে আসুন
 দেখুন পছন্দ হলে কিনবেন না হয় কিনবেন না"৩০টাকা ১০০টাকা।
কতদিন শুনতে পাইনি--------
     তাঁদের সেই মিষ্টি আওয়াজ!!!!
জানিনা আজ তাঁরা কেমন আছে 😥😥😥😥
খুব কষ্ট হয় আমার সেই লেক মার্কেট, গড়িয়াহাট,সৌমি দির পার্লার কতো দিন যাওয়া হয়নি!!!

কতো দিন যাইনি কালীঘাট
মা-যে আমার খুবই প্রিয় ❤️
হয়না তারে দেখা।

পারি নাকো ভুলতে বিকেলবেলা হলেই ফুচকা ওয়ালার সেই ডাক--
    কতদিন খাই নাকো ফুচকা!!!
 
তাঁকে ও কি ভুলতে পেরেছি
        সন্ধ্যে হলেই ঢং ঢং আওয়াজ করে --------------------
বলবে এসে ধোসা ----------ধোসা ----------------ও বৌদি।
কতদিন শুনিনি তাঁদের ডাক!!!!

জানিনাকো কেমন আছে তাঁরা!!!!

চার দেয়ালে এই প্রাচীর ঘেরা টবের জীবন চাই নাকো আমি-----
সবাই বলছে বাইরে বেরিয়ো না----
       বাতাসে নাকি ভাসছে------
                করোনা ভাইরাস।

চাই না এ পৃথিবী, চাই না এ শহর
      চাই শুধু করোনা মুক্ত
           রৌদ্রজ্জ্বল সকাল।
চাই আমার চেনা শহুরে রাস্তা,
চেনা মানুষ, চেনা দোকানের সেই সব প্রিয়জন-------, চেনা বন্ধু, 
চেনা মানুষের ভীড়ে ফিরে যেতে চাই জীবনের নতুন ছন্দে
যারা আমার খুবই আপন জন।
ধন্যবাদ----
✍️ মিতা সিনহা 🙏

   

Comments